“ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান, বিএনপির বর্জন”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):‎নাটোর সদর উপজেলার কানাইখালিতে নবনির্মিত মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে, জেলা বিএনপির নেতাকর্মীদের প্রবেশে পুলিশি বাধার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের আমন্ত্রণ থাকা সত্ত্বেও, নিরাপত্তার অজুহাতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে না পারায়, ক্ষোভ জানিয়ে পুরো অনুষ্ঠান বর্জন করেছেন জেলা বিএনপি নেতারা।

‎শনিবার দুপুরে অনুষ্ঠিত এই সরকারি আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকলেও অনুষ্ঠানের শুরুতেই, জেলা বিএনপির নেতাকর্মীদের প্রবেশ আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতারা।

‎জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন,এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়,এটি একটি সরকারি কর্মসূচি। অথচ আমাদের আমন্ত্রণ জানানো হলেও ডিবি পুলিশের সদস্যরা নেতাকর্মীদের গেট থেকে ফেরত পাঠিয়েছে। এটা পরিকল্পিতভাবে বিএনপিকে অপমান করার কৌশল। তাই আমরা সম্মিলিতভাবে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

‎তিনি আরও বলেন,বর্তমান প্রশাসন সরকারি অনুষ্ঠানের মধ্যেও বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে হেয় করতে কোনো সুযোগ হাতছাড়া করছে না। এমন আচরণ গণতান্ত্রিক চর্চার জন্য হুমকি।

‎নাটোর ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব বলেন,কাউকে প্রবেশে বাধা দেওয়া হয়নি, নিরাপত্তার স্বার্থে একসঙ্গে অনেকে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছিল মাত্র।

‎এই ঘটনা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি নেতারা এই ঘটনায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *