সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে,সাংবাদিকদের প্রতিবাদী মানববন্ধন ” ‎

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে নাটোরের বড়াইগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।


‎রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “সাংবাদিক হত্যার মতো বর্বরোচিত ঘটনা শুধু একজন ব্যক্তিকে হত্যার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো গণমাধ্যমের কণ্ঠরোধের একটি গভীর ষড়যন্ত্র।” তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক , বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, ইউনিটি প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, ট্রাব (টেলিভিশন রিপোর্টার ইউনিটি অব বাংলাদেশ) নাটোর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হাসান সহ বড়াইগ্রামে কর্মরত সকল সাংবাদিক।

‎বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা মানে মুক্ত সাংবাদিকতার ওপর আঘাত। সাংবাদিক সমাজ এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেবে না। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।


‎উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *