ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮
আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজিব আল মারুফ, বড়াইগ্রাম দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান, মৎস্যজীবী আনসার আলী ও আজিজুল হক, মৎস্য উদ্যোক্তা আসিফ ইকবাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ডালিম কাজী, উপজেলা পাট কর্মকর্তা মো. মমিনুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।