ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের রপ্তানি শিল্প বড় সংকটে পড়তে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৫০% শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তর প্রদেশের ভাদোহি অঞ্চল, যা বিশ্বের অন্যতম কার্পেট উৎপাদনকেন্দ্র। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, দ্বিগুণ শুল্কে ব্যবসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এতে শুধু ভাদোহিতেই প্রায় ২৫ লাখ মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
কার্পেট শিল্প ভারতের মোট উৎপাদনের ৯৮% রপ্তানি করে, যার প্রায় ৬০% যায় যুক্তরাষ্ট্রে। আগে ৫০০ ডলারের একটি গালিচায় ১২৫ ডলার শুল্ক দিতে হতো, এখন তা বেড়ে ২৫০ ডলার হতে যাচ্ছে।
কার্পেট ছাড়াও বস্ত্র, চিংড়ি, আসবাবপত্র, জেনেরিক ওষুধ ও রত্নশিল্পও ঝুঁকির মুখে। বিশেষজ্ঞরা বলছেন, এতে ভারতের বাজার হারানোর সুযোগ পাবে তুরস্ক ও থাইল্যান্ডের মতো প্রতিদ্বন্দ্বীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভরতার ডাক দিয়েছেন। তবে ব্যবসায়ীদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমাধান না হলে কোটি শ্রমিক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন, আর তার প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে।
— ইয়াসমিন রিমা, ভেতরের খবর