“দুদকের মামলা অনুমোদন সাবেক দুই মন্ত্রীর পিএ–এপিএসের বিরুদ্ধে”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএ) এবং সহকারী একান্ত সচিবের (এপিএস) বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

দুদক জানায়, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদুল হাসান দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৬৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তাঁর স্ত্রী হাসনাতুল হাসনা স্বামীর অবৈধভাবে অর্জিত প্রায় ৭৬ লাখ ৭ হাজার টাকার সম্পদ নিজের নামে ভোগদখলে রেখেছেন। এ কারণে তাঁদের দুজনের বিরুদ্ধেই পৃথক মামলা অনুমোদন হয়েছে।

এ ছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভূঁইয়া (জীবন)–এর বিরুদ্ধেও মামলা অনুমোদন দিয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, এপিএস থাকা অবস্থায় তিনি বৈধ আয়ের বিপরীতে প্রায় ২ কোটি ৩১ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। তাঁর স্ত্রী লুৎফুন নাহারের নামে–বেনামে বিপুল সম্পদ ও ব্যাংক লেনদেনের তথ্যও দুদকের হাতে এসেছে।

দুদক কর্মকর্তাদের দাবি, দীর্ঘ অনুসন্ধান ও প্রমাণের ভিত্তিতেই মামলা অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *