ভেতরের খবর নিউজ ডেস্ক: দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মাঝামাঝি ড্রেক প্রণালীতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এ ঘটনায় সুনামি সতর্কতা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র আর্জেন্টিনার উশুয়া শহর থেকে প্রায় ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রথমে মাত্রা ৮ ধরা হলেও পরে তা সংশোধন করে ৭.৫ করা হয়।
চিলির নৌবাহিনী জানায়, অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য সাময়িক সুনামি সতর্কতা জারি করা হলেও তা প্রত্যাহার করা হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর