“টেকনাফ সীমান্তে রাতভর গুলির শব্দ, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাল বিজিবি”

ভেতরের খবর নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষে টানা রাতভর গুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে টেকনাফ সীমান্তে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ওপারে গোলাগুলি চলে। এতে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলে ও সীমান্তবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সীমান্তরক্ষী বাহিনী জানায়, সংঘর্ষে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অনেকেই নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। শুক্রবার রাতে টেকনাফ বিজিবি ৬২ জন রোহিঙ্গাকে প্রতিহত করে। বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, হাজারো রোহিঙ্গা নাফ নদীর তীরে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, সীমান্তে বিজিবি, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *