“মোহাম্মদপুর- ময়মনসিংহ রুটে বিলাসবহুল ‘ইছামতি এক্সপ্রেস ০১’ চলাচল শুরু”

ভেতরের খবর নিউজ ডেস্ক:
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর থেকে গাবতলী ও উত্তরা দিয়াবাড়ি হয়ে ময়মনসিংহমুখী বিলাসবহুল বাস ‘ইছামতি এক্সপ্রেস-০১’ নিয়মিত চলাচল শুরু করেছে। প্রতিদিন সকাল ৯টা ও রাত ১০টায় মোহাম্মদপুর থেকে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে এই গাড়ি।

উন্নত সিটিং, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে জোর দিয়ে সাজানো ‘ইছামতি এক্সপ্রেস ০১’ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের কারণে অন্যান্য অনেক সাধারণ বাসের তুলনায় কম দূষণ সৃষ্টি করে। একদম নতুনত্ব নিয়ে পরিবেশ বান্ধব ইছামতি এক্সপ্রেস উদ্বোধনী পর্যায়ে তুলনামূলকভাবে কম ভাড়া রাখা হচ্ছে, তবে সেবার মানকে রাখা হয়েছে প্রিমিয়াম যাত্রীদের ভাষায় “প্রচণ্ড গর্জিয়াস”।

বিশেষ করে মোহাম্মদপুর ও আশপাশে বসবাসকারী ময়মনসিংহগামী কর্মজীবী যাত্রীরা আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের জন্য নতুন এই সেবাকে বেছে নিচ্ছেন। পরিবহন কর্তৃপক্ষের অভিভাবক ও বাস, ট্রাক, ও কাভারড ভ্যান মালিক সমিতির সভাপতি সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন- খেটে-খাওয়া মানুষের কথা ভেবেই বিলাসবহুল কনফিগারেশন বজায় রেখে সাশ্রয়ী ভাড়ায় উন্নত সেবা দেওয়ার লক্ষ্য নিয়েই তারা পথে নেমেছেন। পরিবহন সেক্টরের এই সভাপতির কথার সাথে মিল রেখেই মোহাম্মদপুরের তরুণ যাত্রী বলেন বাসটি দেখতে খুবই সুন্দর নতুনত্ব আছে এবং বাসের মডেলটিও ভিন্নধারার ও একেবারে নতুন যা অনেক সৌন্দর্য বহন করছে
পথ দিয়ে যেতে গেলে এই সৌন্দর্য আমরা উপলব্ধি করছি।

রুট: মোহাম্মদপুর- গাবতলী- উত্তরা দিয়াবাড়ি -ময়মনসিংহ।
ছাড়ার সময় (প্রতিদিন): সকাল ৯ টা ও রাত ১০টা (মোহাম্মদপুর চৌরাস্তা (বেরিবাধ সংলগ্ন) থেকে নিয়মিত) ।

~ ইকবাল আহসান অনিক
স্পেশাল করসপন্ডেন্ট
“ভেতরের খবর”

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *