“পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় জামায়াতের বৈঠক”

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলের নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন। এর আগে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির একটি প্রতিনিধিদলও ইসহাক দারের সঙ্গে বৈঠক করে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *