“গাজায় জিম্মি মুক্তির সমঝোতা ‘টেবিলে’, সিদ্ধান্ত এখন নেতানিয়াহুর হাতে”

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির জানিয়েছেন, গাজায় আটক জিম্মিদের মুক্তি নিয়ে সমঝোতার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে।

ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) নিরাপত্তা মন্ত্রিসভা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি নতুন প্রস্তাব দেয়। ফিলিস্তিনি সংগঠন হামাস সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। যদিও এরপরও গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষেই অবস্থান নিয়েছেন নেতানিয়াহু।

লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন,
“ইসরায়েলি সামরিক বাহিনী এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে একটি চুক্তি সম্ভব। এখন সেটি কার্যকর করার দায়িত্ব সরকারের।”

অন্যদিকে, জিম্মিদের পরিবার যুদ্ধবিরতি ও তাদের প্রিয়জনদের মুক্তির দাবিতে সরকারের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। তারা নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের বাসার সামনে একের পর এক বিক্ষোভ আয়োজন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজায় যুদ্ধ অব্যাহত রাখা নাকি সমঝোতায় যাওয়া—এই দুই পথের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখে এখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

 

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *