“রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপের আহ্বান ইউনূসের”

ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে সাত দফা প্রস্তাব তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, এখনই কার্যকর উদ্যোগ না নিলে রোহিঙ্গারা তাদের মাতৃভূমি থেকে পুরোপুরি উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে পড়বে।

সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে আন্তর্জাতিক সংলাপ ‘স্টেকহোল্ডার্স ডায়ালগ: টেকঅ্যাওয়ে টু দ্য হাই–লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনূসের সাত দফা প্রস্তাবের মধ্যে রয়েছে

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য রোডম্যাপ প্রণয়ন

দাতাদের অব্যাহত সহায়তা নিশ্চিত করা

মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মিকে নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করতে চাপ দেওয়া

রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা

আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা

গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান

আন্তর্জাতিক আদালতে জবাবদিহি ত্বরান্বিত করা।

তিনি বলেন, “এখন আর বক্তব্যে সীমাবদ্ধ থাকার সময় নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ মানবিক দায়বদ্ধতা থেকে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যা কক্সবাজারকে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে পরিণত করেছে। প্রতিবছর সেখানে প্রায় ৩২ হাজার শিশু জন্ম নিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দেশীয় উৎস থেকে আর কোনো সম্পদ যোগান সম্ভব নয়, তাই বৈশ্বিক সহযোগিতা এখন জরুরি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রাউফ মাজুসহ বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক দল ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের উদ্দেশে আশ্বাস দেন, বাংলাদেশ তাদের পাশে রয়েছে এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *