“চাঁদপুরে বহিষ্কৃত যুবদল নেতার হুমকি অভিযোগ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বহিষ্কৃত যুবদল নেতা মাহবুব মিজির বিরুদ্ধে আবারও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এক জেলেকে মারধরের ঘটনায় দল থেকে বহিষ্কারের পর এবার উপজেলা যুবদলের দুই নেতাকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছেন তিনি।

মাহবুব মিজি ষাটানল ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। গত বৃহস্পতিবার ফুলচাঁন বর্মণ নামের এক জেলেকে মারধর ও মোবাইল ভাঙার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। পরে জেলা যুবদল তাঁকে বহিষ্কার করে।

এরপর গত রোববার ফেসবুক লাইভে এসে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু ও যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেলকে ‘করুণ পরিণতি’ ভোগ করার হুমকি দেন তিনি। ভিডিওতে মাহবুব অভিযোগ করেন, বহিষ্কারের পেছনে ওই দুই নেতার হাত রয়েছে।

অন্যদিকে, মামলা করার কারণে জেলে ফুলচাঁন বর্মণও বিভিন্ন চাপ ও হুমকির মুখে আছেন বলে অভিযোগ করেছেন। তিনি জানান, মামলা তুলে নিতে তাঁকে নানা প্রভাবশালী মহল থেকে শাসানো হচ্ছে।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা জিডি হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, মামলাটি ইতিমধ্যে আদালতে চলমান রয়েছে।

অভিযোগের বিষয়ে মাহবুব মিজির বক্তব্য পাওয়া যায়নি।

@ ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *