“সুপ্রিম কোর্টে নতুন ২৫ বিচারপতির শপথ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোয়াজ্জেম হোসাইন।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেয় সরকার।

নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন—
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন),
আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম,
চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম,
আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের,
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা,
সুপ্রিম কোর্টের আইনজীবী রাজিউদ্দিন আহমেদ ও ফয়সাল হাসান আরিফ,
আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এস এম সাইফুল ইসলাম,
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসিফ হাসান ও মো. জিয়াউল হক,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর,
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম,
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব মুরাদ-এ-মাওলা সোহেল,
ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন,
সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, মো. লুৎফর রহমান ও রেজাউল করিম,
সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান,
সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর,
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম,
সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহমুদ।

শপথ শেষে প্রধান বিচারপতি নতুন বিচারপতিদের দায়িত্ব পালনে শুভকামনা জানান।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *