ভেতরের খবর নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে ফোনে তার সঙ্গে কথা বলেন তিনি।
দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, ফোনালাপে প্রধান উপদেষ্টা নুরের শারীরিক খোঁজখবর নেন এবং কাকরাইলে সংঘটিত হামলার বিস্তারিত শুনেন। নুর প্রধান উপদেষ্টাকে ঘটনার বর্ণনা দেন। এ সময় ড. ইউনূস তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরকে দেখে আসেন।