“মানবতাবিরোধী অপরাধের বিচার চলবে কি না নিয়ে সংশয়”

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী নির্বাচিত সরকার জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ এবং আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চালিয়ে যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর গুলশানে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, নির্বাচনের পর নতুন সরকার এ বিষয়ে অগ্রসর নাও হতে পারে—এমন আশঙ্কা থেকে তাঁকে অনেক কাজ দ্রুত শেষ করতে হচ্ছে। ফলে প্রক্রিয়া নিখুঁতভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ছে।

তাজুল ইসলাম জানান, গুম ও হত্যাকাণ্ডের বিস্তৃতি এতটাই বড় যে কয়েক মাসে সেগুলোর সব প্রমাণ ও চার্জশিট তৈরি করা বাস্তবে সম্ভব নয়। তিনি সতর্ক করে বলেন, যদি অন্তত আনুষ্ঠানিক অভিযোগও দাখিল করা না যায়, তবে তা হবে বড় ধরনের ব্যর্থতা।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুম ও হত্যাকাণ্ডের বিচার না হলে বাংলাদেশে এ ধরনের ঘটনা আবার ফিরে আসতে পারে। তাই নির্বাচনের পর দায়িত্ব নেওয়া সরকারকে এই প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, নইলে জাতির অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে।

গোলটেবিল বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, গুম তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং জাতিসংঘের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খানসহ অন্যরা বক্তব্য দেন।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *