“ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী প্যানেলের ইশতেহার ঘোষণা”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর ও ক্যাম্পাসে রাজনৈতিক স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। শনিবার (৩০ আগস্ট) মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ইশতেহার ঘোষণা করে।

ইশতেহারে গেস্টরুম-গণরুম সংস্কৃতি চিরতরে বিলোপ, নিয়মিত ডাকসু নির্বাচন, ক্যাডারভিত্তিক রাজনীতির অবসান ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। সহসভাপতি (ভিপি) প্রার্থী আব্দুল কাদের প্রারম্ভিক বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়কে ক্যান্টনমেন্ট বা কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সাহসী নেতৃত্ব প্রয়োজন।”

একাডেমিক ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে প্রশাসনিক পদে স্বচ্ছ নিয়োগ নীতিমালা প্রণয়ন, বেদখল হওয়া ৩০০ একর জমি পুনরুদ্ধার এবং ‘ওয়ান-স্টপ সলিউশন’ অ্যাপ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষার্থীদের কল্যাণে ‘ওয়ান কার্ড অল সার্ভিস’, আবাসনে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট’ নীতি বাস্তবায়নের কথা বলা হয়।

এছাড়া ইশতেহারে উচ্চগতির ইন্টারনেট সুবিধা, খণ্ডকালীন চাকরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন এবং পোশাক ও আঞ্চলিকতা নিয়ে বৈষম্যের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *