ভেতরের খবর নিউজ ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ হামলায় আরও কয়েকজন মন্ত্রীও মারা গেছেন বলে আজ শনিবার হুতিদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকা আল-রাহাওয়ি এক কর্মশালায় অংশ নেওয়ার সময় হামলার শিকার হন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুতিদের সামরিক লক্ষ্যবস্তুতে এ অভিযান চালানো হয়।
হুতিদের দাবি, এ ধরনের হামলা ফিলিস্তিনিদের সমর্থনে তাদের সামরিক পদক্ষেপ থামাতে পারবে না।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর