ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী উপজেলা প্রশাসন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। রোববার বেলা ৩টার দিকে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে।
ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত ও অস্ত্র পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। পাঁচজনের বেশি একসঙ্গে চলাচলেও নিষেধাজ্ঞা থাকবে।
শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত সংঘর্ষে সহ-উপাচার্য, প্রক্টরসহ অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের দাবি, তাদের পক্ষেরও ১০–১২ জন আহত হয়েছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর