ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়।
রোববার সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রদল রাকসু ভবনের ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়। বেলা সোয়া ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার হাতুড়ি দিয়ে তালা ভাঙলে মনোনয়ন বিতরণ আবার শুরু হয়। এ সময় কয়েক দফা ধস্তাধস্তিতে তিন শিক্ষার্থী আহত হন।
দুপুরে ইসলামী ছাত্রশিবির মনোনয়নপত্র তুলতে এলে নতুন করে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনোনয়নপত্র সংগ্রহের সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বাড়ানো হয় বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর