“চুরি করতে গিয়ে আগুন ধরালো চোর”

ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার একটি ছয়তলা ভবনে চুরি করতে গিয়ে ধরা পড়েন এক চোর। পালাতে না পেরে তিনি ভবনের ছাদে উঠে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত দেড়টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভবনের বাসিন্দা রবিন খানের বাড়িতে প্রবেশ করে চোর। বাড়িতে ঢোকার পর রবিনকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। পরে ধাওয়ার মুখে ছাদে উঠে গিয়ে ৩-৪ জনকে ছুরিকাঘাতও করেন তিনি। এরপর ছাদের দরজা বন্ধ করে বৈদ্যুতিক তারে আগুন ধরিয়ে দেন। এতে কয়েকশ মানুষ রাস্তায় নেমে আসে।

ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ অভিযুক্তকে আটক করে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, আটক চোর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *