“৪০ দিন বন্ধ থাকা সত্ত্বেও নগর ভবনে কোটি টাকার তেল খরচের হিসেব দেওয়া হয়েছে।”

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম ৪০ দিন বন্ধ থাকলেও গাড়ির তেল খরচ দেখানো নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দীর্ঘ আন্দোলনের কারণে এ সময় নগর ভবন কার্যত অচল হয়ে যায়। কর্মকর্তাদের অনেকে অফিসে একদিনও যাননি।

তবুও প্রতিদিন তাঁদের জন্য বরাদ্দ গাড়ির বিপরীতে ১৪–১৫ লিটার করে তেল খরচ দেখানো হয়েছে। এতে দক্ষিণ সিটির অভ্যন্তরে প্রশ্ন উঠেছে—অফিসই যখন চলেনি, তখন এত তেল কোথায় গেল?

হিসাব অনুযায়ী, ডিএসসিসি মাসে গড়ে প্রায় ৫ কোটি টাকা জ্বালানি খাতে ব্যয় করে। এপ্রিল, মে ও জুন মাসের খরচ বিশ্লেষণে দেখা গেছে, মে ও জুন মাসে টানা ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও জ্বালানি ব্যয় ছিল স্বাভাবিক সময়ের মতোই। অথচ এই সময়ে নগর ভবনে কার্যত কোনো কাজ হয়নি।

এ ধরনের খরচ দেখানো সরাসরি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়। নাগরিকদের করের টাকায় পরিচালিত সংস্থায় এ ধরনের অনিয়ম স্বচ্ছতা ও জবাবদিহির অভাবের নগ্ন প্রকাশ।

 

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *