ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাদি জে. আকিবকে মনে আছে?
২০২১ সালের অক্টোবরে ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হয়ে তার মাথার খুলির একটি অংশ অপসারণ করতে হয়েছিল। চিকিৎসকেরা খুলির সেই অংশ পেটের চামড়ার নিচে সংরক্ষণ করেছিলেন। মাথায় তখন ব্যান্ডেজ বেঁধে লেখা হয়েছিল— “হাড় নেই, চাপ দেবেন না”।
দীর্ঘ চিকিৎসা ও একাধিক অস্ত্রোপচারের পর ২০২২ সালের মার্চে আকিবের খুলির হাড় পুনঃপ্রতিস্থাপন করা হয়। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের শেষ বর্ষে পড়াশোনা করছেন।
কঠিন সময় পেরিয়ে আকিব এখন স্বাভাবিক জীবনে ফিরেছেন। চার বছর আগের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি রয়ে গেছে, তবে তিনি দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাচ্ছেন চিকিৎসক হওয়ার পথে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর