নেপালে সহিংস বিক্ষোভ: প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগ, পতনের মুখে সরকার

ভেতরের খবর নিউজ ডেস্ক: টানা তিন দিনের সহিংস বিক্ষোভে উত্তাল নেপাল। দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এমনকি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেল ও প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে ঢুকে বিক্ষোভকারীরা ভাঙচুর করছে।

শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল (প্রচণ্ড), শের বাহাদুর দেউবা এবং জ্বালানিমন্ত্রী দীপক খাড়কার বাড়িতেও হামলা চালানো হয়েছে।

পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী ভারত। নয়াদিল্লি থেকে জারি করা এক বিবৃতিতে নেপালে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, “অনেক তরুণের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমেই সংকট সমাধান করতে হবে।”

টানা সহিংস বিক্ষোভ ও মন্ত্রীদের পদত্যাগের ফলে কেপি শর্মা ওলি সরকার কার্যত পতনের মুখে পড়েছে। আন্দোলনকারীরা স্পষ্টভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেই ঘোষণা দিয়েছেন।

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *