ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হল কেন্দ্রে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ দেরিতে শুরু হয়েছে। শিক্ষার্থীরা দাবি করেছেন, ৪৫ মিনিট পর ভোট শুরু হয়। তবে রিটার্নিং কর্মকর্তা আবু সাইফ জানান, প্রক্রিয়াগত কারণে ২৫ মিনিট দেরি হয়েছে।
শুরুর দিকে সাংবাদিকদের হলে প্রবেশে বাধা দেওয়া হয়। নিরাপত্তাকর্মীর মাধ্যমে জানানো হলে রিটার্নিং কর্মকর্তা জানান, পুরুষ সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের অনুমতি লাগবে। পরে প্রক্টর একেএম রাশিদুল আলম জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে হল কর্তৃপক্ষ। তবে হলের প্রাধ্যক্ষ নজরুল ইসলাম সাংবাদিকদের প্রবেশে কোনো বাধা নেই বলে নিশ্চিত করেছেন।
ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর