ভেতরের খবর নিউজ ডেস্ক: ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আজ কলেজ গেটে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা জানান, ইডেন কলেজ দেশের নারী শিক্ষার অন্যতম অগ্রদূত প্রতিষ্ঠান। দীর্ঘ ইতিহাস ও গৌরবকে ক্ষুণ্ণ করার যেকোনো প্রচেষ্টা রোধ করতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইডেন কলেজের স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা এবং নারী শিক্ষার জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করা তাদের প্রধান দাবি। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর