ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাকসু) নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। আজ অর্থাৎ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে নতুন কলা ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


