ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সকলের সমঝোতার ভিত্তিতেই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার বিকালে জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ভবিষ্যতে স্বৈরাচার আসার সব পথ সংস্কারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে। এর আগে দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে যোগ দেন তিনি। সেখানে ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


