পিআর ইলেকশন সহ ৫ দফা দাবীতে তিনদিনের কর্মসূচি জামায়াতের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানায় দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায়, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

দলটির মূল দাবি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির বাস্তবায়ন। এছাড়া জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন, উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ আরও কয়েকটি দাবি তারা উত্থাপন করেছে।

এর আগে সমমনা ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসও একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছিল।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *