টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে ছাত্রলীগের ১৯ জন বহিষ্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সভাপতি মানিক শীল ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ চারজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রিজেন্ট বোর্ডের সিদ্ধান্তে এ শাস্তি দেওয়া হয়েছে।

আজীবনের জন্য বহিষ্কৃত ৪ জন ছাড়াও একজনকে ৫ সেমিস্টার, সাতজনকে ৪ সেমিস্টার এবং সাতজনকে ৩ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ চলাকালীন তাদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *