লন্ডনে বর্ণবাদী মন্তব্যে বাংলাদেশি তরুণ আহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: লন্ডনে এক বাংলাদেশি নারীকে হিজাব পরার কারণে ‘বর্ণবাদী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে এক শ্বেতাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে। ওই মন্তব্যের প্রতিবাদ করলে নারীটির ছেলে ইখতিয়ার মৃধা (২১) হামলার শিকার হন। এ ঘটনায় ইখতিয়ারের মা নাহিদা আক্তার ও ছোট ভাইও আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর এলাকা থেকে আশফোর্ডের চার্চ রোডে। অভিযোগ অনুযায়ী, নাহিদা আক্তার গাড়ি থেকে নেমে খাবার আনতে গেলে এক শ্বেতাঙ্গ ব্যক্তি তাঁকে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ইখতিয়ার প্রতিবাদ করলে ওই ব্যক্তি ও তাঁর ছেলে মিলে ব্যাট দিয়ে তাঁকে আঘাত করেন। এতে ইখতিয়ার মাথায় গুরুতর জখম হন এবং নাহিদার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।

হামলার পর পুলিশ অভিযুক্ত শ্বেতাঙ্গ ব্যক্তি ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আগামী ১৩ অক্টোবর আদালতে শুনানি নির্ধারিত হয়েছে।

আহত ইখতিয়ার লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁর পরিবার ২০১৬ সালে ইতালি থেকে লন্ডনে অভিবাসী হন। তাঁদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *