কার্ক হত্যায় গ্রেপ্তার যুবক নিয়ে গভর্নরের দাবি

ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থি বক্তা চার্লি কার্ককে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তদন্ত এগোচ্ছে।

উটাহর গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন, রবিনসন বামপন্থায় বিশ্বাসী ছিলেন। তাঁর এক ট্রান্সজেন্ডার রুমমেটের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গভর্নরের ভাষায়, ওই ব্যক্তি জন্মসূত্রে পুরুষ হলেও বর্তমানে নারী হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এই রুমমেট তদন্তে “ভীষণভাবে সহযোগিতা” করছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক মতাদর্শ নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ জড়িত, তা এখনো পরিষ্কার নয়। কর্তৃপক্ষ বলছে, রবিনসনের মানসিক অবস্থা ও রাজনৈতিক অবস্থান খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন পুতিন

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন। ঢাকার রুশ দূতাবাস জানায়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *