ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):সীমাহীন লুটপাটে সংকটে পড়া পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশেষ বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’ অনুযায়ী দুই বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। শিগগিরই কার্যক্রম শুরু হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। এর জন্য নতুন লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


