আপনি নিজের মন দিয়ে ভালোবাসছেন, প্রিয় মানুষটিকে সবটুকু দিয়ে যাচ্ছেন।
কিন্তু একসময় খেয়াল করলেন, সব সিদ্ধান্ত যেন তার হাতেই চলে যাচ্ছে।
আপনার হাসি, আপনার কষ্ট, এমনকি আপনার ভবিষ্যৎ, আপনি কার সঙ্গে কথা বলবেন, মিশবেন, সেটাও সে ঠিক করে দিচ্ছে।
আপনি বন্ধুদের সঙ্গে সময় কাটালে সে রেগে যাচ্ছে, আপনার পোশাকের রং পছন্দ করা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় কী লিখবেন সবকিছুর ওপর যেন তার একচ্ছত্র অধিকার!
সে হয়তো বারবার আপনাকে অপরাধবোধে ফেলে বলছে,
“তুমি যদি আমাকে ভালোবাসতে, তাহলে এটা করতেই।”
অথবা নিজের ভুল ঢাকতে আপনাকেই দোষারোপ করছে,
“সব সমস্যার কারণ তুমি।”
আবার কখনো অসুস্থ সম্পর্কে থেকে ভালোবাসার কথা বলে আপনার ব্যক্তিগত একান্ত বিষয়ে প্রবেশ করে ফেলছে পরবর্তীতে ধোঁকা দেবার জন্য।
এমন অবস্থায় মনে হতে পারে আপনি আর আপনি নেই, বরং তার ইচ্ছার ছায়া হয়ে গেছেন। এটাই হলো ম্যানিপুলেশন।
ম্যানিপুলেশন এর প্রভাব?
ধীরে ধীরে ভেতরের আত্মবিশ্বাস ভেঙে পড়ে, আত্মসম্মান মুছে যায়, আর সম্পর্কটা হয়ে ওঠে এক অদৃশ্য কারাগার।
ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়।
সুস্থ সম্পর্ক আপনাকে স্বাধীনতা দেয়, আপনাকে শক্তি দেয়, আর আপনাকে নিজের মতো করে বেড়ে উঠতে এবং নিজের সেরা ভার্সনে পৌঁছাতে সাহায্য করে।
নিজের অধিকারের সীমারেখা (boundaries) তৈরি করুন, সাহস নিয়ে ‘না’ বলুন, আর প্রয়োজন হলে এক ধাপ পিছিয়ে গিয়ে ভেবে দেখুন, এই সম্পর্কটা কি সত্যিই আপনাকে সম্মান দিচ্ছে?
কারণ, যে ভালোবাসা আপনাকে ছোট করে ফেলে, সেটি আসলে ভালোবাসা নয় এটি ম্যানিপুলেশন। প্রিয়জনদের জন্য সময় দেয়া আর নির্দিষ্ট কারো প্রয়োজনে ব্যবহার হওয়ার পার্থক্য বুঝতে হবে।
ভালো থাকুক প্রতিটা সুস্থ সম্পর্ক!
~সংগ্রহীত