ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এবার মোট ৯টি প্যানেল অংশ নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে বিভিন্ন ছাত্রসংগঠন দিনভর প্যানেল ঘোষণা করে। এ পর্যন্ত ৯৩১ জন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে ৪২৯ জন কেন্দ্রীয় সংসদে এবং ৩৫৬ জন হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শীর্ষ পদে মূল লড়াই হবে চারটি প্যানেলের মধ্যে ছাত্রদল, ছাত্রশিবিরের ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’, বামপন্থিদের ‘দ্রোহ পর্ষদ’ এবং ১০ সংগঠনের ‘বৈচিত্র্যের ঐক্য’। শিক্ষার্থীরা বলছেন, এবার ভোটে প্রার্থীর ব্যক্তিগত কার্যক্রম ও গ্রহণযোগ্যতাই প্রভাব ফেলবে।
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের সপ্তম চাকসু নির্বাচন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


