ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মাইদুল আলম ওরফে সিফাত (২১) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত মোটরসাইকেলে করে যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ের হাসান হোটেলের সামনে একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সিফাত ওয়ারির ১৭/বি র্যাংকিন স্ট্রিটের বাসিন্দা এবং ব্যবসায়ী মাসুদ আলমের ছেলে। পরিবারের আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


