জীবাশ্ম জ্বালানি থেকে সরে গিয়ে পরিচ্ছন্ন জ্বালানিতে যেতে হবে বাংলাদেশকে

ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে দ্রুত পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের পথে এগোতে হবে, যাতে টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন অধ্যায় শুরু হয়।

বৃহস্পতিবার রাতে অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে তিনি বলেন, “এখন সময় এসেছে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ স্থাপনের মতো বিকল্প জ্বালানি গুরুত্বসহকারে বিবেচনা করার।”

কার্ল পেজ বৈঠকে নতুন প্রজন্মের পারমাণবিক প্রযুক্তি ও হাইব্রিড সিস্টেমের সম্ভাবনা তুলে ধরে বলেন, এসব প্রযুক্তি নির্ভরযোগ্য, শূন্য-কার্বন বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এবং শিল্প খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কার্যকর হতে পারে। তিনি উল্লেখ করেন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ ইতিমধ্যেই এ পথে এগোচ্ছে।

ইউনূস জানান, সরকার নতুন জাতীয় বিদ্যুৎনীতি প্রণয়ন করেছে, যেখানে সৌর জ্বালানির গ্রহণযোগ্যতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে পারমাণবিক শক্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কঠোর গবেষণা ও সম্ভাব্যতা যাচাই অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সরকারের সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *