রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বিরোধে শিক্ষক-শিক্ষার্থীর ধস্তাধস্তি

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তি হয়েছে। শনিবার বিকেল সোয়া চারটার দিকে জুবেরী ভবনের ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন কর্মকর্তা জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা তাঁদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরে সহ-উপাচার্য জুবেরী ভবনের দোতলায় অবস্থান নিলে শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে বিক্ষোভ চালান।

এর আগে বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা সহ-উপাচার্যের গাড়ি আটকে প্রতীকী ভিক্ষা হিসেবে খুচরা টাকা দেন এবং প্রায় ২০ মিনিট তাঁকে গাড়িতে অবরুদ্ধ রাখেন। পরে গাড়ির চাবি নিয়ে নিলে সহ-উপাচার্য হেঁটে বাসভবনের দিকে যেতে চাইলে শিক্ষার্থীরা পিছু নিয়ে বাসার ফটকে তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা বৃহস্পতিবার ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছেন। সহ-উপাচার্য মাঈন উদ্দীন বলেন, বিষয়টি তাঁর একক সিদ্ধান্তে সমাধান করা সম্ভব নয়, সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট কমিটিকে।

অন্যদিকে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান অভিযোগ করেন, শিক্ষার্থীরা সহ-উপাচার্যের হাত ধরে টেনে ধরেন, যা তিনি লাঞ্ছনা বলে উল্লেখ করেন। তাঁর হাতের ঘড়ি ও ১০ হাজার টাকা হারিয়ে গেছে বলেও জানান।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন, পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *