ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ভেতরের খবর নিউজ ডেস্ক:  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জন বাংলাদেশিকে দেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩টি শিশু রয়েছে। বিজিবি ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, ভোরে সীমান্ত পিলার ১১৯/৪–সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ তাঁদের ফেরত পাঠায়।

প্রাথমিকভাবে জানা গেছে, সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে তাঁরা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং কারাগারে সাজা খাটেন। আটক ব্যক্তিদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজিবি জানিয়েছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *