ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর আগারগাঁও তালতলা এলাকায় সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল মিয়া (৪০) নামে এক চায়ের দোকানি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ দোকানি রুহুল আমিন ও তাঁর ছেলে রবিউল লোহার পাইপ দিয়ে বাবুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর