নিউইয়র্কে আখতার হোসেনকে ডিম ছোড়া যুবলীগ নেতা মিজান জামিনে মুক্ত

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের ঘটনায় আটক যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত নয়টার দিকে নিউইয়র্কের কুইন্স কাউন্টি ক্রিমিনাল কোর্ট তাঁকে জামিনে মুক্তি দেয়।

আদালত প্রাঙ্গণ থেকে বের হলে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ফুল দিয়ে মিজানকে বরণ করেন এবং স্লোগান দেন। মিজান দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, “আমার নামে মামলা করা জাহিদ খানকে আমি চিনিই না। পরিকল্পিতভাবে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।”

তিনি আরও জানান, আদালতে তাঁকে হাজির করার কথা ছিল রাত ১১টায়। তবে শতাধিক আওয়ামী লীগ কর্মীর ভিড় এড়াতে বিচারক আগেভাগেই সাড়ে আটটায় তাঁকে উপস্থিত করেন। পরে জামিন মঞ্জুর হয় এবং আগামী মাসে আবার আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য করা হয়।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনালে অধ্যাপক মুহম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য আখতার হোসেনের ওপর ডিম ছোড়েন মিজানুর রহমান। পরে রাত সাড়ে নয়টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ তাঁকে আটক করে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শিবলী সাদিক অভিযোগ করেন, বিএনপিপন্থীরা পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ এনে মিজানকে গ্রেপ্তার করায়।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *