ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (২৮ সেপ্টেম্বর) সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের প্রথম দিন অংশ নিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।
ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, রোববার সকাল ও বিকেলে দুই পর্বে এই সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সুশীল সমাজের ২০ প্রতিনিধির সঙ্গে সংলাপ। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে বৈঠক করবে ইসি।
তিনি জানান, সংলাপের সব কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে (facebook.com/share/1B1SJeBKUw) এবং ইউটিউব চ্যানেলে (youtube.com/@BangladeshECS)।
এদিকে, পূজার ছুটি শেষে অক্টোবরে নারী নেত্রী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সংলাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইসি।
নির্বাচন আয়োজনকারী সংস্থাটি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায়।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।