মালদ্বীপে প্রবাসী সংকট তীব্র : চার দিনে প্রায় তিন হাজার বাংলাদেশি আটক, আতঙ্কে রাজধানী মালেতে

ভেতরের খবর নিউজ ডেস্ক: মালদ্বীপে প্রবাসী সংকট চরমে পৌঁছেছে। গত ২০ সেপ্টেম্বর থেকে দেশটির ইমিগ্রেশন ও পুলিশ যৌথভাবে পরিচালিত অভিযানে বৈধ কাগজপত্রহীন প্রায় তিন হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিককে আটক করা হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ ভিসাধারী কিছু বাংলাদেশিকেও এ অভিযানে হেনস্তা করা হয়েছে।

রাজধানী মালেতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রবাসীরা ভয়ে রুম থেকে বের হচ্ছেন না, অনেকেই খাবার কিংবা প্রয়োজনীয় কাজেও বাইরে যাচ্ছেন না। তাঁদের অভিযোগ, ভিসা মিসিং ও ভিসাহীন শ্রমিকদের জন্য সহজ বৈধতার পথ তৈরি না হওয়ায় এই দুর্ভোগ তৈরি হয়েছে।

প্রবাসীদের দাবি..
১. মালিকের সহযোগিতা ছাড়াই নির্দিষ্ট ফি দিয়ে ভিসা মিসিং সমস্যার সমাধানের সুযোগ দিতে হবে।
২. যারা দেশে ফিরতে চান, তাঁদের যেন ডিপোর্ট স্ট্যাটাসে রেস্ট্রিকশন না দেওয়া হয়, যাতে পরবর্তীতে বৈধভাবে নতুন ভিসায় ফিরতে পারেন।

অভিযান নিয়ে মালদ্বীপ ইমিগ্রেশন প্রধান আহমেদ মুজুথাবা জানান, অভিযানের মূল লক্ষ্য অবৈধ শ্রমিক ও বেআইনি ব্যবসা। যাদের ভিসার মেয়াদ ছয় মাসের কম আগে শেষ হয়েছে, তাদের আটক না করে নোটিশ দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অবৈধদের সরকার ঘোষিত নিয়মিতকরণ কর্মসূচির আওতায় নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে, জাতিসংঘে রেমিট্যান্স নিয়ে গর্ব প্রকাশ করলেও মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের এই চরম সংকটে বাংলাদেশ সরকারের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন প্রবাসীরা।

প্রবাসী শ্রমিকদের আশঙ্কা, দ্রুত সমাধান না হলে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের ভবিষ্যৎ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকার কি এখনো কোন ব্যবস্থা গ্রহণ করবে না?

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *