গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব রুখে দিতে :তারেক রহমানের আহ্বান

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সতর্ক করে বলেন, যদি ঐক্যবদ্ধ না হওয়া যায়, আগামী দিনে দেশে ‘গুপ্ত স্বৈরাচারের’ আবির্ভাব হতে পারে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই, ২০০৮ সালের তথাকথিত নির্বাচন ও ওয়ান-ইলেভেনের মতো স্বৈরাচারী শাসন আবারও ফিরে আসতে পারে। আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে।”

তিনি আরও বলেন, “জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবেই চলতে হবে। একটি কথা—সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ। সবার আগে বাংলাদেশ।”

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *