কুমিল্লায় বিএনপির সম্মেলনে তারেক রহমানের আহ্বান ঐক্যবদ্ধ হয়ে দেশগঠনে নামতে হবে

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গুপ্ত স্বৈরাচার থেকে দেশ ও দেশের মানুষকে আমাদের রক্ষা করতে হবে। এজন্য বিএনপির নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

শনিবার বিকেলে কুমিল্লা নগরের টাউন হল মাঠে অনুষ্ঠিত দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দীর্ঘ ১৬ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর স্বৈরাচারী শাসন একাধিকবার দেশে চাপিয়ে দেওয়া হয়েছিল। জনগণ আন্দোলনের মাধ্যমে তা মোকাবিলা করেছে। সাম্প্রতিক বছরগুলোতেও জনগণ আরেক স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের।

তিনি আরও বলেন, শুধু সমাবেশ করে জনগণের কাছে যাওয়া যাবে না। নেতা-কর্মীদের ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঘরে ঘরে গিয়ে জনগণকে বিএনপির কর্মপরিকল্পনা জানাতে হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী ক্ষমতায়নসহ সব ক্ষেত্রে দল কীভাবে দেশকে গড়ে তুলবে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, আমিন-উর-রশিদ ইয়াছিন, সেলিম ভূঁইয়া, মোস্তাক মিয়া ও আবুল কালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশিকুর রহমান মাহমুদ ও সারোয়ার জাহান ভূঁইয়া।

সম্মেলনস্থল নেতা-কর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *