ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জনগণের রায়কে ভয় পেয়ে কেউ কেউ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ইস্যু সামনে এনে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি দুর্বল দল নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসনে স্বৈরাচারের দোসররা বসে আছে, এদের সরানো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পিআর পদ্ধতির প্রসঙ্গে তিনি বলেন, জনগণ এ ব্যবস্থার সঙ্গে পরিচিত নয়, তাই এটা চাপিয়ে দেওয়া যাবে না।
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে মেজর হাফিজ বলেন, ১০৪ জনকে নিয়ে যাওয়া জনগণের অর্থের অপচয় এবং দেশের দুর্বল অর্থনীতির জন্য মানানসই নয়।
@ইয়াসমিন রিমা