অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে – রাশেদ খান

ভেতরের খবর নিউজ ডেস্ক:  অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্মূল না করে বরং পুনর্বাসন করেছে বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, সরকারের দুর্বলতায় আওয়ামী দোসররা সাহস পাচ্ছে এবং প্রতিদিনই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, দেশে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে তার দায়ভার নিতে হবে অধ্যাপক ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদকে।

গাজীপুরে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় রাশেদ খান আরও অভিযোগ করেন, নুরুল হক নুরসহ নেতাদের ওপর হামলার বিচার না হওয়ায় নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন বলেন, আওয়ামী লীগ আমলে যেমন সাদাপোশাকে তুলে নিয়ে মানুষকে নির্যাতন করা হতো, গাজীপুরে আবদুর রহমানের ওপর হামলাও ঠিক সেই কায়দায় হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *