খাগড়াছড়িতে অবরোধে অচলাবস্থা, ১৪৪ ধারা বহাল

ভেতরের খবর নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ডাকা সড়ক অবরোধ আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। যদিও চট্টগ্রাম-খাগড়াছড়ি ও ঢাকা-খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল করা হয়েছে, তবু দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও সীমিত সংখ্যক অটোরিকশা ও ইজিবাইক চলাচল করছে।

অবরোধ চলাকালে গত রোববার গুইমারার রামেসু বাজারে সহিংসতা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সময় গুলিতে পাহাড়ি জনগোষ্ঠীর তিনজন নিহত হন। সেনাবাহিনীর এক মেজরসহ অন্তত ২০ জন আহত হন। নিহতরা হলেন আথুই মারমা (২১), আথ্রাউ মারমা (২২) ও তৈইচিং মারমা (২০)। তাঁদের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে সহিংসতার পর থেকেই খাগড়াছড়ি সদর, পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকার জানিয়েছেন, অবরোধ না উঠা পর্যন্ত এ ধারা বহাল থাকবে। পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেনা, পুলিশ, বিজিবি টহল দিচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। অচেতন অবস্থায় একটি খেত থেকে উদ্ধার করা হয় তাঁকে। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বর্তমানে খাগড়াছড়িতে টানটান উত্তেজনা বিরাজ করছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *