সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেলো বনজীবী সুব্রতের

ভেতরের খবর নিউজ ডেস্ক: সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন বনজীবী সুব্রত মণ্ডল। মঙ্গলবার সকালে কাঁকড়া শিকারে গিয়ে করমজল খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচজনের একটি দল কাঁকড়া শিকার শেষে করমজল খাল পার হচ্ছিলেন। দলের সবাই পার হয়ে গেলেও ছোটখাটো গড়নের সুব্রত খানিকটা পিছিয়ে পড়েন। খাল পার হওয়ার সময় হঠাৎ পানিতে পা পিছলে গেলে বিশাল একটি কুমির তার দুই পা কামড়ে ধরে টেনে নেয়।

সহযাত্রী চারজন প্রায় তিন মিনিট ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালান। তারা হাত ধরে টানাটানি করলেও পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে হার মানেন। মুহূর্তের মধ্যেই কুমির সুব্রতকে টেনে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘক্ষণ পানির নিচে থাকার পর কুমিরটি শিকার মুখে নিয়ে ভেসে ওঠে। বনরক্ষীরা ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে আবার ডুব দেয় কুমিরটি। এরপর আর ভেসে ওঠেনি।

সন্ধ্যার দিকে স্থানীয়রা সাহস করে পানিতে নেমে মরদেহ উদ্ধারের চেষ্টা চালান। অবশেষে ঢাংমারী এলাকায় আলম নামে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সুব্রতের মরদেহ খুঁজে পান। পরে মরদেহ গ্রামে নিয়ে আসা হয়।

পরিবারের লোকজন জানান, সুব্রত মণ্ডলের উপার্জনেই চলতো তাদের সংসার। তার মৃত্যুতে পরিবারটি নিদারুণ সংকটে পড়বে।

গত বছরও করমজল এলাকায় কুমিরের আক্রমণে এক বনজীবী প্রাণ হারিয়েছিলেন।

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *