নারী ভোটারদের মাঠে টানতে জামায়াতকে মোকাবিলায় নামছে বিএনপি

ভেতরের খবর নিউজ ডেস্ক:  আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নারী ভোটারদের টার্গেট করে নতুন কর্মসূচি নিতে যাচ্ছে বিএনপি। দলটির সূত্র জানায়, জামায়াতে ইসলামী ইতিমধ্যে সারা দেশে নারী কর্মীদের মাঠে নামিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। এ কৌশল মোকাবিলায় বিএনপিও তাদের অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’–এর মাধ্যমে কর্মসূচি হাতে নিয়েছে।

২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এ ফোরামের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁরা জানিয়েছেন, কর্মসূচি মূলত ঘরোয়া আকারে হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি–সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নারীর অধিকার, সুরক্ষা, ক্ষমতায়ন এবং নির্বাচনকেন্দ্রিক বার্তা ছড়িয়ে দেওয়া হবে।

১৪ অক্টোবর খুলনা বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হবে। প্রথম দিনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা; দ্বিতীয় দিনে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল; আর ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় এ কর্মসূচি পালিত হবে। প্রতিটি জেলায় বিএনপির স্থানীয় নেতাদের সম্পৃক্ত করা হবে।

নিপুণ রায় চৌধুরী বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে নারী ভোটারদের সচেতন করা, তাঁদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা এবং বিএনপির ভাবনাগুলো তুলে ধরা।”

বিএনপির নীতিনির্ধারণী মহল মনে করছে, জামায়াতের নারী ভোটারকেন্দ্রিক কার্যক্রম নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তাই তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি করাই বিএনপির কৌশল।

সেলিমা রহমান বলেন, “আমাদের বার্তা হচ্ছে বাংলাদেশকে নৈতিক অবক্ষয় থেকে মুক্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়তে হলে নারী ভোটারদের সচেতন হতে হবে, বিশেষ করে নির্বাচনে।”

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *