ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রে বইয়ের মোড়ক উন্মোচন

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার ঢাকাস্থ ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং ‘আমি বেঁচে আছি’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর একটি ধারাবাহিক বক্তব্যের সংকলন ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ এবং মাসুমেহ আবাদের বন্দি জীবনের স্মৃতিকথা ‘আমি বেঁচে আছি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশন ইউনিভার্সিটির ফেকাল্টি মেম্বার প্রফেসর ড. সাইয়্যেদ মাহদী মুসাভী এবং ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘আল কুরআনে ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা’ শীর্ষক বইয়ের অনুবাদক ড. মুহাম্মদ ঈসা শাহেদী এবং ‘আমি বেঁচে আছি’ বইয়ের অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক তানজিনা বিনতে নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সলের সাইয়্যদে রেযা মীরমোহাম্মাদী।
ইসলামী চিন্তাধারার সামগ্রিক রূপরেখা বইটি সম্পর্কে আলোচকরা বলেন, ইসলামী চিন্তাধারার সঠিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এটি একটি ব্যতিক্রমী বই। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং প্রতিটি মানুষের জন্য উপযোগী। কেননা, এতে উপস্থাপিত বিষয়াদির ধরন ও সূক্ষ্ম তত্ত্বগুলো এতই যুক্তিপূর্ণ ও গোঁড়ামিমুক্ত যে, যে কোনো সুস্থ চিন্তার মানুষ তাকে পছন্দ করবে।
অন্যদিকে ‘আমি বেঁচে আছি’ বইটি সম্পর্কে আলোচকগণ বলেন, স্মৃতিচারণমূলক এ বইয়ের মাধ্যমে পাঠকগণ একজন বন্দি ইরানি নারীর মাধ্যমে ইরানি জাতির উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন। বিশ্বের সকল অপশক্তির বিরুদ্ধে ইরানি জাতির অদম্য প্রতিরোধ সম্পর্কে অবহিত হতে পারবেন।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *